1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম শুরু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নেত্রকোণায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম শুরু
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বা হেলমেট নাই, তো তেল নাই কার্যক্রম শুরু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ বিভিন্ন পাম্পে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেছেন।রোববার (১৯ মে)দুপুর দেড়টায় হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোনাকো পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা।তিনি মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান।এ সময় তিনি হেলমেটবিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তিনদিন পর থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।এ কার্যক্রমকে সফল করার জন্য ট্রাফিক পুলিশ ধারাবাহিকভাবে জেলা শহরে অভিযান পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।এ সময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD