1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোনা মদনে উপজেলা নির্বাচনে মমতাজ চৌধুরী সকল জরীপে এগিয়ে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১০ বার পঠিত

 

নেত্রকোণা মদনে উপজেলা নির্বাচনে

মমতাজ চৌধুরী সকল জরীপে এগিয়ে

বিশেষ প্রতিবেদক ঃ আসছে আগামী ২৯ মে ২০২৪ ইং রোজ বুধবার নেত্রকোনা মদন উপজেলা নির্বাচনে ভোটারদের প্রথম পছন্দের তালিকায় এগিয়ে আছেন সৎ , শিক্ষিত ও জনদরদী নেতা মমতাজ হুসেন চৌধুরী যিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়ছেন তৃনমুলের নির্বাচনে ।

মদনের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়,চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবারের নির্বাচনে নতুন মুখের সন্ধানে নতুন এবং পুরাতন ভোটারেরা। তরুন ভোটারদের প্রথম ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে চায়, আর এবার তারা বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থী মমতাজ চৌধুরী কে।

পুরাতন ভোটারের মধ্যে অধিকাংশ তাদের মত দিয়েছে মমতাজ চৌধুরী’র পক্ষে।’ অনেকের সাথেই কথা বলে জানা যায়, তারা এবার নতুন মুখের সন্ধানে, ভোটের আগে আমরা অনেকের অনেক কিছু শুনি, কিন্ত ভোটের পরে আর খবর থাকে না, তাই আমরা এবার নতুন মুখ চাই এবং আমাদের অতি পরিচিত একজন সাদা মনের মানুষ এলাকার গরীব দুঃখী মানুষের জন্য যিনি সদা সর্বদা কাজ করে থাকেন, যাকে ডাক দিলেই পাশে পাওয়া যায় আমাদের প্রিয় মানুষ মমতাজ চৌধুরী কে চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে অধিকাংশের মত। উল্লেখ্য মমতাজ চৌধুরী দীর্ঘ দুই দশক যাবত জাতীয় সংসদ নির্বাচনে এম পি পদে নির্বাচনের জন্য এলাকায় কাজ করেছেন ও জন পরিচিত ব্যক্তি ।

মমতাজ চৌধুরী জানান, আমি আশা করি নির্বাচন কমিশন যেভাবে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেছে, সেটা বজায় থাকলে আমি নিশ্চিত বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ, কারন আমি প্রতিটা জায়গা প্রতিটা বাড়ি বাড়িতে যাচ্ছি এবং আমাকে এলাকার ভোটারেরা দীর্ঘ দিন যাবৎ চিনে, সেই জায়গা থেকে তারা আমাকে এবারের নির্বাচনে বিজয়ী করে আনবে বলে দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন তাদের এই অভিমত এবং এর ব্যত্যয় ঘটবে না বলে জানান এলাকার নতুন পুরাতন ভোটারেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD