1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর। প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর।  রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   ঈদ আনন্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।         রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।        জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে। রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার। নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।    রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ।  

রূপগঞ্জে সড়কে অগ্নিসংযোগ গাড়ি ভাংচুর করে বিএনপির অবরোধ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

রূপগঞ্জে সড়কে অগ্নিসংযোগ গাড়ি ভাংচুর করে বিএনপির অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এক দফা এক দাবিতে বিএনপি জামাতের ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করেছে বিএনপির সমর্থকরা। গতকাল ১ নভেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপশহরে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে। এদিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় (ঢাকা সিলেট) মহাসড়কে বিএনপি সমর্থকরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ভাংচুর করতে দেখা যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ৩১ অক্টোবর অবরোধের প্রথম দিনে পূর্বাচল উপশহর এলাকার ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এবং তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও এক দফা এক দাবিতে সরকার বিরোধী স্লোগান দেন। এসময় বিএনপি সমর্থকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত করেন।

বিএনপি জামাতের অবরোধের নামে নাশকতা প্রতিহত করতে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, বরপা, তারাবো বিশ্ব রোড, কাঞ্চনসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD