1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান । মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ‘নয়ন ডাকাত’ নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু। যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ ক্রোক, আতঙ্কে গোদাগাড়ী শিষ্য হেরোইন কারবারীরা রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

অভাবী পরিবারকে স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার যুবক মো. শোয়াইব বিশ্বাস (২৩)। দেশে ফিরে মাত্র দুই মাস আগে বিয়ে করেন। কিন্তু সংসারের স্বপ্ন পূরণের আগেই জীবিকার তাগিদে আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত শোয়াইব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।
শনিবার (১১ জুলাই) সকালে শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নিপতি মো. তুহিন হাসান।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কোম্পানিতে চাকরি নেন শোয়াইব। দীর্ঘদিন সেখানে কাজ করার পর চলতি বছরের এপ্রিলে ছুটিতে দেশে আসেন। দেশে অবস্থানকালে প্রায় দুই মাস আগে বিয়ে করেন তিনি। ছুটি শেষে গত ১ জুলাই আবার মালয়েশিয়ায় ফিরে যান।

পরে মালয়েশিয়ার জহুরবারু এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কনস্ট্রাকশন কোম্পানির অধীনে বুম ক্রেনের সহায়তায় ফায়ার ফাইটিং পাইপ স্থাপনের কাজ করছিলেন। শুক্রবার সকালে কাজ করার সময় বুম ক্রেনের চাপায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শোয়াইবের আকস্মিক মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নববধূসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

পরিবারের সদস্যরা জানান, তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত শোয়াইবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে দাফন সম্পন্ন করতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD