
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (১২ জুন) থানা এলাকার ধুলদি জয়পুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম রশিদ শেখ।
সে ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নি.) অমিত কুমার বাকচী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।