1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত সীমান্ত পাহাড়া দিচ্ছেন গ্রাম পুলিশ। সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছে পাশাপাশি পুশইনেরও করছে। বিএসএফকে এসব অপতৎপরতা রুখতেই বিজিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে দ্বায়িত্ব পালন করছেন।
উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকাজুড়ে গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।

 

আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ রুহুল আমিন ও ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আঃ রাজ্জাক বলেন, ইউএনও এবং চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা সবাই পালা করে দ্বায়িত্ব পালন করছি। দিনের চেয়ে রাতের বেলায় বিজিবির সঙ্গে দল বেঁধে সীমান্ত এলাকায় ঘুরা ঘুরি করি।

একাধিক সীমান্তবাসি জানান, পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের পর থেকেই বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। এছাড়া পুশইনেরও চেষ্টা করছে বিএসএফ। এসব রুখে দিতেই বিজিবির সাথে তাল মিলিয়ে গ্রাম পুলিশ সীমান্ত পা

হাড়া দিচ্ছেন। এতে সীমান্তবাসির মধ্যে স্বস্তি ফিরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন সীমান্তের নিরাপত্তা জোরদারে সীমান্তবাসীর সাথে নিয়মিত মতবিনিময় সভা করছেন। আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি গ্রাম পুলিশের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD