1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ।

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ, মানতে হবে নতুন নির্দেশনা

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হয়েছে নিয়মিত শ্রেণি কার্যক্রম।

যদিও বৃহস্পতিবার ছুটি শেষ হয়েছিল, তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই পুরোদমে ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এখন থেকে কঠোরভাবে নিয়মিত ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই শিক্ষার্থীরা ছুটিতে যায়।

এই দীর্ঘ ছুটির কারণে বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস চালু রাখা হবে। তবে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ মার্চ জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ক্লাস শুরুর আগে প্রতিটি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

শুধু একদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ না থেকে প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD