1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলীর নেতৃত্বে আঃলীগ’, শান্তি সমাবেশ,

  • প্রকাশিতঃ শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার – বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে শান্তি সমাবেশ করা হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন ও শান্তি সমাবেশ করা হয়েছে। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শান্তি সমাবেশ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপি আবার দেশটা অস্থিতিশীল করতে পায়তারা করছে। তারা ধ্বংসের আন্দোলন শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের কর্মসুচীতে আসতে বাধা প্রদান করেছে। মারপিট করেছে, মোটর সাইকেল ভাংচুর করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি।অপর দিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু দাবী করেছেন, ছাত্রলীগ ও যুব লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে আসার সময় সাবেক বিএনপির সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে আসলে তারা হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD