1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আরএমপি’র রাজপাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার এজাহারে উল্লেখিত ১নং আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত (১১ ডিসেম্বর ২০২৫) আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।

তদন্তে জানা যায়, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম অমর ফারুক @ শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়। গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট ৩ জন আসামি রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD