1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি।  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট হাট মধ্যপাড়া এলাকায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তের ৪২ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি। ফলে নতুন করে আরও ১০ ফুট গভীর পর্যন্ত খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে।

শিশুটির মা জমি থেকে বাড়ি ফেরার সময় কোল থেকে নামিয়ে সাজিদ কে পিছন পিছন হেঁটে আসতে বলেন এ সময় সাজিদ হঠাৎ অসাবধানতাবশত নলকূপের জন্য খোঁড়া সরু ও গভীর গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারের সার্বিক তদারকিতে ঘটনাস্থলে অবস্থান করছেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান।

তিনি বলেন, ঘটনার শুরু থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটি ৩০ ফুটের মধ্যে আটকে আছে। কিন্তু ৪২ ফুট পর্যন্ত গিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারের জন্য আরও গভীরে খননের কাজ চলছে। আমরা সবার দোয়া কামনা করছি। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অব্যাহতভাবে সহায়তা করছেন।

এলাকাজুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সবাই অপেক্ষা করছে সাজিদের সুসংবাদের জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD