1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নবাবপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন প্রতিপাদ্য: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা— সর্বত্র আমরা”

  • প্রকাশিতঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধি :

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা— সর্বত্র আমরা” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয় প্রশিক্ষণের। এতে ৪৪ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষা, সমাজকল্যাণ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবেন। প্রশিক্ষণ প্রদান করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষিত আনসার সদস্যদের ভূমিকা অপরিসীম। আনসার-ভিডিপি কেবল নিরাপত্তা বাহিনী নয়, এটি দেশের দক্ষ মানবসম্পদ গঠনের এক শক্তিশালী প্রতিষ্ঠান।”
তিনি আরও আহ্বান জানান প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান তৈরি ও গ্রামীণ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন,

“আনসার-ভিডিপি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরির এক অনন্য কারখানা। এই প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণ শেষে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও ১,৫০০ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে।

সভাপতি সমাপনী বক্তব্যে, আসন্ন জাতীয় নির্বাচনসহ দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

১০ কার্যদিবসব্যাপী প্রশিক্ষণের শেষে প্রশিক্ষণার্থীদের দেশরক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী আনসার কর্মকর্তা শ্রীকান্ত মন্ডল, প্রশিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক উপজেলা কোম্পানি কমান্ডার ও বর্তমান প্লাটুন কমান্ডার আব্দুর রউপ মোল্লা, ইউনিয়নের ওয়ার্ড সদস্য আমিনুল রহমান বাবু, কামরুল ইসলাম, কামরুজ্জামান চাঁদ, আকরাম জোয়ারদার, সংরক্ষিত মহিলা সদস্য সাফিয়া বেগম, আসমা বেগম, মর্জিনা খাতুন, ইউনিয়ন আনসার কমান্ডার বাবুল আক্তার, সহকারী আনসার কমান্ডার মোঃ ফারুক হোসেন, ভিডিপি দলনেতা রমজান আলী শেখ ও দলনেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD