1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

রাজশাহীর পুঠিয়া থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।    

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর খোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রবি শেখ (২৮), পিতা- মোঃ বাদশা শেখ, সাং- শিবপুর খোয়ারপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন শিবপুর খোয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রবিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড এবং নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রবি শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ পেশার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

ঘটনার বিষয়ে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, অস্ত্র, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD