1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ

ভোলার তজুমদ্দিনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

জেলা প্রতিনিধি- ভোলা:

‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবার কার্যক্রম। অদ্য ২৮ জুলাই (সোমবার) সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩’শের অধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসা নিতে ছুটে আসেন এমনকি তাদের বিনামূল্যে চিকিৎসার কজরণে বেস উপকৃত হন ভোলার তজুমদ্দিন উপজেলা বাসীর লোকজন।

উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল এই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মধ্যে ছিলেন, অভিজ্ঞ মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য সহকারীবৃন্তগণ। সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, শিশু, হৃদরোগ, ডায়াবেটিস’সহ নানান রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং পরামর্শ প্রদান করে থাকেন। এ ছাড়াও বেশ কিছু রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগী স্বজনরা বলেন, “অভাবের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। আজকে বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি আমরা বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং তাদের এই কার্যক্রম চলমান থাকলে সাধারণ মানুষদের অনেকটাই উপকার হবে বলেও জানান রোগীর স্বজনরা।”

উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বাংলাদেশ নৌ-বাহিনীর এধরনের কার্যক্রম শুধু চিকিৎসা সহায়তা নয়, এটি একটি মানবিক উদ্যোগ যা মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করে যাচ্ছে।”

বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌ-বাহিনী সব সময় আন্তরিক ভাবে তাদের পাশে কাজ করে যাচ্ছে। এই চিকিৎসা সেবা আমাদের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।”

এই আয়োজনে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। চিকিৎসা ক্যাম্প শেষে বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ’ উপলক্ষে নৌ-বাহিনী সারাদেশেই জনসেবামূলক নানান কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে তজুমদ্দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD