1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

শ্রীবরদীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া’র আয়োজনে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের পাশবর্তী এলাকাসমূহের ১ হাজার দুস্থ ও অসহায় জনসাধারনকে চিকিৎসা সেবা এবং ১৫০টি চশমা সহ রোগিদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ অনুভূতি প্রকাশ করে। এধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এসময় সেনাবাহিনীর অফিসার,সদস্য, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD