1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

ফল চাষে আগ্রহ বাড়াতে মেহেরপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। আজ বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমীন, বিএডিসির উপ-পরিচালক হাফিজুল ইসলাম এবং সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল রহিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান।

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এস এম আশরাফুল হাবিব, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পারভেজ এবং আম চাষি সাইদুর রহমান শাহীন প্রমুখ। মেলার স্টল পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভীন

ফিতা কেটে মেলার উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৬টি স্টলে আম, জাম, কাঁঠাল, কলা, ড্রাগন, লেবু, তাল, কামরাঙ্গা, খেজুর, জামরুল, পেঁপে, গাব, আঁশফল, মালটা ও পেয়ারাসহ নানা জাতের দেশি ফল প্রদর্শিত হয়েছে।

স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এবং জনগণের মাঝে দেশি ফলের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD