1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

করোনা প্রতিরোধে সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম-এখন সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি সিটি মেয়র

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরোঃ

১৭ জুন চট্টগ্রাম করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট।
এ কর্মসূচির অংশ হিসেবে আগ্রবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে, তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।” তিনি রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ডে্গুর প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার দৃঢ় আহ্বান জানান।

সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য ডাঃ ফারাহনাজ মাবুদ সিলভী, নির্বাহী সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মোঃ মেহেদী হাসান রায়হান, মোঃ এনামুল হক, যুব উপ-প্রধান (২) মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সহায়তা বিভাগের প্রধান রাকিবুল ইসলাম।

এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
সভাপতি ও যুব প্রধান জানান, বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং ভবিষ্যতে এধরনের কার্যক্রম আরো বড় পরিসরে পরিচালিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD