1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনের সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কটি দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার গাড়িগুলো চলাচলের অনুমতি দেন শিক্ষার্থীরা।

 

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। তারা করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহবান জানান।

 

 

আন্দোলন চলাকালে সেখানে পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন। মতবিনিময়কালে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় এই বলে যে, বিষয়টি গুরুত্বসহকারে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে। এছাড়া আগামী ১৯ জুন একটি গুরুত্বপূর্ণ সভা আছে। সেই সভায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি উত্থাপন করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

 

 

শিক্ষার্থীরা বলেছেন, ১৯ জুন তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তারা আন্দোলনে যাবেন। এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম উত্তরভূমিকে বলেন, ‘এই মূহুর্তে করোনা পরিস্থিতি পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় আসেনি। তারপরও বিভিন্ন বোর্ডেই শিক্ষার্থীরা এ দাবি নিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন,পরীক্ষার তারিখ তো বোর্ড দেয় না। আমরা শিক্ষার্থীদের বলেছি, পরিস্থিতি যদি সে রকম হয় সরকার নিশ্চয় সেটা বিবেচনা করবে। এছাড়া তো আমাদের কিছু বলার নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD