1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আরএমপি ডিবি’র অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৭২ বার পঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি  মো: মেহেদী হাসান সুমন (৪০) ও মো: নয়ন (৪২)। সুমন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে ও নয়ন মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ (১২ জুন দিবাগত রাত) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই মো: ফরহাদ হোসেন ও তার টিম মহানগর এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৩ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুমন ও নয়নকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধার করা  হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD