1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

রাজশাহী ব্যুরো ঃ শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটর – সাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন , জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ  ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে আরএমপি ডিবি।  পরবর্তীতে এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম আজ ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ (শুক্রবার)  দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায়  আসামি হাসান মোক্তাদ্দির ওরফে কিউটকে আটক করে । এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD