
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি / টিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক(প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলাম , সদর দপ্তর , খিলগাঁও , ঢাকা।
রবিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া উচ্চ বিদ্যালয় ও বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) এর সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর রেঞ্জ কমান্ডার জনাব আশিষ কুমার ভট্টাচার্য , রাজশাহীর জেলা কমান্ড্যান্ট জনাব আরিফ বিন জলিল সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপমহাপরিচালক জনাব রফিকুল ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব সাকিবুল মাওলা তাঁকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং করেন।
পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপ-মহাপরিচালক বলেন , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল ‘ভিডিপি’। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্যরা ১০ দিনের গ্রাম/ওয়ার্ডভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করবে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে থাকে।
তিনি প্রশিক্ষণার্থীদের বলেন , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি নানান কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের ব্যাবস্থা করা রয়েছে , যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে নিজেদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।