1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের সমাধান করলেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ 

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মুজাহিদ শেখ (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের রাধানগর বাজারে গত ২৪ মে  শনিবার শালিশি রায় প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জানাযায়, কাদিরপাড়া ইউনিয়নের রাধানগর বাজার সংলগ্ন একটি জমি
নিয়ে দীর্ঘদিন ধরে দুটিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি -২০২৫ তারিখ  ১০ ঘটিকার সময় রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষের মধ্যে শৃষ্ট বিরোধ নিরসনে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহবায় খান আমিনুর রহমান পিকুলসহ শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে  মীমাংসার সার্থে সকলের বক্তব্য শুনে ঝামেলাটা নিরসন করতে  জেলা নেতৃবৃন্দ তিনজন আইনজীবীকে দায়িত্ব দেন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ ও আইনজীবী গন জনান, উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের অবগত করার পর তারা সিধান্ত গ্রহন করেন যে শ্রীপুর উপজেলার  ৫৫ নং কাদিরপাড়া মৌজার হাল খতিয়ান ৩৭১ সাবেক দাগ নং ২৬৪২, হাল ৪৮৮৩,সাবেক দাগ ২৬৩৮ হাল ৪৮৮৯,ও সাবেক ২৬৩০ হাল ৪৮৮৭ দাগের পূর্বের মালিকের মৃত্যুর পর ওয়ারেশ সুত্রে পুত্র মোঃআবুল হোসেন ও কন্যা সুফিয়া বেগম প্রাপ্যদার হন।

১ম পক্ষ মোঃআজাদ ও সাহেব আলী পিতা আঃবারিক বিশ্বাস সাং রাধানগর ২৮ আগষ্ট ২০২৩ তারিখে কবলা দলিমুলে ১০ শতক জমি  আবুল হোসেনের নিকট হতে খরিদ করেন।

সুফিয়া বেগম বাবা এবং মায়ের ওয়ারেশ হিসেবে ১৩১ শতক জমির মধ্যে ২২,৬৯ শতক জমির অংশিদার। 

সুফিয়া বেগমের প্রাপ্ত জমি থেকে ইং ১৩ মে ১৯৯৯ সালে কবলা দলিল মুলে মসলেম উদ্দিন ও মোঃ মাহবুব রশিদ সাং কাদিরপাড়া জমির অংশ থেকে ১০ শতক জমি খরিদ করেন।

ঐ একই তারিখে সাফ কবলা মূলে ইসলাম উদ্দিন পিতা কুরবান শেখ, রাহেমন নেশা স্বামী ইসলাম শেখ খরিদ করেন।

কিন্তু মোঃআবু জাফর মন্ডল ও আজিজুর রহমান মন্ডল পিতা মোহন মন্ডল কাদিরপাড়া মোছা সুফিয়া খাতুনকে দত্তা দেখিয়ে তার প্রাপ্য জমির অংশ থেকে ১২ জুলাই ১৯৯৯ তারিখে একটি কবলা দলিল মুলে ২০ শতক জমি খরিদ করেন।

উল্লেখ্য সুফিয়া বেগম তার বাবা এবং মায়ের ওয়ারেশ হিসেবে ১৩১ শতক জমির মধ্যে ২২,৬৯ শতক জমির অংশিদার কিন্তু ১৩ মে ১৯৯৯ তারিখে মসলেম উদ্দিন,মাহবুবুর রশিদ ১০ শতক ও একই তারিখে ইসলাম উদ্দিন, মোছাঃ রাহেমন নেছা কবলা দলিল মুলে ১০ শতক  জমি মোট ২০ শতক জমি বিক্রয় করেছেন তাহলে  আবু জাফর মন্ডল গং জমি খরিদ করেছেন ১২ জুলাই ১৯৯৯ তারিখে কাগজপত্র বিচার বিশ্লেষণ করে দেখা যায় আবু জাফর মন্ডল গং দুই মাস পরে দলিল করেছন যেহেতু সুফিয়া বেগম ২২.৬৯ শতক জমির ওয়ারেশ কিন্ত।  আগেই ২০ শতক জমি বিক্রয় করেছেন তাহলে আবুরজাফর  মন্ডল গং ২.৬৯ শতক জমির মালিকানা পাবে।

এ বিষয়ে জাফর মন্ডল বলেন, আমি এ এক পক্ষীয় শালিশি রায়  মানি না আমি জমি ক্রয় করেছি আমি জমি পাবো এ জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান তাই  মামলা চলমান অবস্থায় কোন শালিশ হতে পারেনা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD