1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আমতলীতে ভূমি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি এই শ্লোগান নিয়ে রবিবার সকালে আমতলীতে ভূমি মেলা-২৫ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রনালয়, ভুমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আমতলী উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১০টায় উপজেলা পরিষদেও সামনে থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পওে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, উপজেলা ফেসিলেটেটর মো. মাইনুল ইসলাম, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) মো. আনোয়ার হোসেন আকন, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেয়াজ্জেম হোসেন প্রমুখ।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নামজারি করা যায়। এতে কোন দালাল ধরতে হয় না এবং বাড়তি কোন টাকাও লাগে না। তিনি আরো বলেন, জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে জমির মালিকদেরকে নিয়ে গণশুনানির আয়োজন করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD