1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সরিষাবাড়ীতে এক কৃষকের আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১৩ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আবু তাহের ও তার লোকজনের বিরুদ্ধে।ভুক্তভোগী কৃষক মো. শিশির মিয়া উপজেলা মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের বাসিন্দা।বুধবার ভোর রাতে সেংগুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,বেশকিছু দিন ধরে মোঃ শিপন মিয়ার ছেলে শিশির মিয়ার সাথে

কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ি গ্রামের নুর হকের ছেলে আবু তাহের ও তার লোকজনের সাথে বিরোধ হয়ে আসছে।এর জের ধরে বুধবার ভোর রাতে তোফাজ্জল হোসেন ও ভাগিনা আবু তাহের ও তার লোকজন নিয়ে ভুক্তভোগী কৃষকের ১৩ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী কৃষক শিশির মিয়া জানান, ২০০৫ সালে দাদী জবেদা বেগমের কাছ থেকে ওই জমিটি ক্রয় করি।জমির সকল কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে।বুধবার ভোর রাতে তোফাজ্জল হোসেন আবু তাহের ও তার লোকজন নিয়ে ১৩ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়।

অভিযুক্ত আবু তাহেরের মামা তোফাজ্জল হোসেন জানান,আমার ভাগিনা তার ক্ষেতে ধান সে রোপণ করেছে এবং ভাগিনাই ক্ষেতের ধান কেটেছে।

এ ব‍্যাপারে আবু তাহের বলেন,আমার ক্ষেতের ধান আমি কেটেছি।ওই জমির সকল কাগজপত্র আমাদের কাছে আছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাশেদ হাসান জানান,এ বিষয়ে কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD