1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

নেত্রকোণার পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে তারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘আনসার উদ্দিন তালুকদার বৃত্তি’ প্রদান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে তারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘আনসার উদ্দিন তালুকদার বৃত্তি’ প্রদান

শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোণার পূর্বধলায় ৪২টি প্রতিষ্ঠানের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে।

কোমলমতি শিশু কিশোরদের ভালো ভাবে
লেখা পড়ায় উৎসাহিত করা এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে “তারা ফাউন্ডেশন” এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নাদিয়া বিনতে আমিন, সিআইপির সভাপতিত্বে মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহ এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার, প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, মোবারক হোসেন ফকির, শিক্ষার্থী হিরন মিয়া ও মহুয়া জান্নাত খান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে ৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD