নেত্রকোণার পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে তারা ফাউন্ডেশনের উদ্যোগে 'আনসার উদ্দিন তালুকদার বৃত্তি' প্রদান
নেত্রকোণার পূর্বধলায় ৪২টি প্রতিষ্ঠানের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে।
কোমলমতি শিশু কিশোরদের ভালো ভাবে
লেখা পড়ায় উৎসাহিত করা এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে "তারা ফাউন্ডেশন" এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নাদিয়া বিনতে আমিন, সিআইপির সভাপতিত্বে মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহ এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার, প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, মোবারক হোসেন ফকির, শিক্ষার্থী হিরন মিয়া ও মহুয়া জান্নাত খান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে ৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM