1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

গোয়ালন্দে হেরোইনসহ পৃথকভাবে দুই যুবক আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

গোয়ালন্দে হেরোইনসহ পৃথকভাবে দুই যুবক আটক

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা হতে ৫২ পুরিয়া এবং দৌলতদিয়া বাজার এলাকা হতে ২০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবকরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কলাগাড়িয়া গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. শিমুল আহম্মেদ (২৯), অপর আরেক কারবারি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত আকবর শিকদারের ছেলে আলমাস শিকদার (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মো. উজির প্রামানিকের দোকানের সামনে হতে শিমুল আহম্মেদ (২৯) কে ৫২ পুরিয়া এবং ১৬ এপ্রিল বুধবার বেলা ১২ টার দিকে দৌলতদিয়া বাজার চেয়ারম্যান গলির জুলহাস মোল্লার কসমেটিক্সের দোকানের সামনে হতে ২০ পুরিয়া হেরোইনসহ তাদেরকে আটক করে থানা পুলিশ।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD