1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ গণমাধ্যমকর্মীরা পরস্পর মুখোমুখি হয়।

নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় পরিচালনা পর্ষদ দুদলকে বিজয়ী বলে ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রেসক্লাবের আহবায়ক গণেশ পালসহ অন‍্যান‍্য সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রীতি ম‍্যাচটি পরিচালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মো. লিয়াকত হোসেন।

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD