1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।

স্থাণীয়রা জানায়, আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমিদখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার ভয় ও অত্যাচারে অনেকে হয়েছিল এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খুলতে পারেননি। প্রতিবাদ করলেই শিকার হতো নির্যাতনের। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক ও ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগষ্টের পর থেকে এলাকা ছাড়া ছিল সেলিম রেজা।
এদিকে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD