1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় (১৩) বছর বয়সী এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার জসিম মোল্যা (২৮) নামের এক ভ্যান চালককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২১ মার্চ) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত জসিম মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে (১৩) বয়সী প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ভ্যান চালক জসিম, ওই কিশোরীর বাড়ির গোয়াল ঘরে নিয়ে যায় জসিম।পরে কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে চিৎকার শুনে গিয়ে দেখেন তার মেয়ের সাথে গোয়াল ঘরের ভিতর দোস্ত দোস্তি করছে জসিম। পরে তার মা সবাইকে ডাকলে। স্থানীয় লোকজন এসে ভ্যান চালক জসিমকে আটক করে লোহাগড়া থানা পুলিশকে খরব দিলে লোহাগড়া থানার পুলিশের এসআই মো.তারেক ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান উজ্জ্বল রায়কে বলেন, ধর্ষণের চেষ্টার জসিম মোল্যা নামের এক ভ্যানকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD