1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গোয়ালন্দের দৌলতদিয়ায় পুলিশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আটক-৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩১১ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় পুলিশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আটক-৩
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর দৌলতদিয়া পুড়াভিটা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নেয়াকালীন সময়ে হাতেনাতে ৩ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।  
আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্য‍্য নগর গ্রামের মুসলেম সরদারের ছেলে মো: আকাশ সরদার (১৯), রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনী নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মো: মিনহাজুল সরদার (২০), রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মো. আজাহার মাষ্টারের ছেলে মো: আতাহার (২৬)।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ১৭ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক সংগীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পুড়াভিটার বাসিন্দা মৌসুমী’র বাড়ীর সামনে গলির রাস্তার উপর হতে তাদেরকে আটক করে। 
আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির জন‍্য ব‍্যবহৃত ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি নীল রংয়ের সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।
এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD