1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো মসজিদের ইমাম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো মসজিদের ইমাম

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামের মসজিদের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অদ্য ১১ মার্চ (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগাজী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বেলাল ওই গ্রামের মোঃ শাহে আলম চৌকিদারের ছেলে এবং হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার সদ্য নির্মাণকৃত ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় মটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD