1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আরএমপি’র রাজপাড়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

আরএমপি’র রাজপাড়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১।

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজন রবি দাস (২১) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার এসআই মো: সাকিবুল হাসান সাকিব ও তাঁর টিম গতকাল বিকাল ৫ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ আসামি রবি দাসকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD