1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

নেত্রকোণায় ইটভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নেত্রকোণায় ইটভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি :

ইটভাটায় মোবাইলকোর্ট, জরিমানা  ভাংচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 
বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা, ইট ভাটার সাথে শত শত শ্রমিক জড়িত। তারা ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, জিগজাগ ইট ভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানান। পরে নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD