1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই। আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

সাজানো মামলা থেকে বাঁচতে রাজশাহীর বাঘায় শিক্ষকের সংবাদ সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

 

সাজানো মামলা থেকে বাঁচতে রাজশাহীর বাঘায় শিক্ষকের সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো চীফ।

বাঘায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে মশিউর রহমান (৩৬) নামে এক শিক্ষকের জীবন। আদালতে প্রতারণা মামলার আসামি হয়ে চরম হতাশা দুশ্চিন্তায় পড়েছেন তিনি । সে উপজেলা চক এনায়েত গ্রামের আব্দুল মতিন এর ছেলে সে কালিদাস খালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। হয়রানিমূলক মিথ্যা ওই মামলা থেকে পরিত্রান পেতে মামলার বাদী মোঃ সোলায়মান হোসেনের ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষক মশিউর রহমান ও তাঁর পরিবারবর্গ।

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘সাজানো মামলার’ কারণে নিজের ও পরিবারের দুর্বিষহ জীবনের বর্ণনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, আমি পেশায় একজন শিক্ষক। আমি উপজেলায় দুইবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে থানায় কিংবা আদালতে কোন মামলা মোকদ্দমা নেই। অথচ আব্দুল মান্নান সম্পূর্ণ হিংসাত্মক মনোভাব নিয়ে আমার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি-২০২২ এবং ১৬ ফেব্রুয়ারি-২০২২ ইং তারিখে আমার নিজ নামীও ব্যাংক একাউন্টে ( সোনালী ব্যাংক) যথাক্রমে ৯ লক্ষ ৫০ হাজার এবং ৩ লক্ষ টাকা জমি দেওয়ার শর্তে নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ।

প্রকৃত সত্য হলো, সাংসারিক বিশেষ প্রয়োজনে টাকার দরকার হলে আমার পিতা ১ একর ১২ শতাংশ জমি বিক্রয়ের ঘোষণা দেন। মামলার বাদী আমার পূর্ব পরিচিত । সে উক্ত সম্পত্তি ক্রয় করতে আগ্রহী হয়। সে মোতাবেক তিনি গত ১৪ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে বড়াইগ্রাম সাব রেজিস্টার অফিসের মাধ্যমে নিজ নামে ১ একর ১২ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন। যার দলিল নম্বর ৫৩৮/২২। উক্ত জমির মোট মূল্যের মধ্যে ৯ লক্ষ ৫০ হাজার টাকা পরের দিন অর্থাৎ ১৫ ই ফেব্রুয়ারি ২০২২ এনআরবিসি ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করেন।

এরপর প্রায় দেড় বছর পর গত ৩০ এপ্রিল ২০২৩ আদালতে আমার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার সমন পেয়ে আমি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সহ আইনি ব্যবস্থা নিতে চাইলে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করবে বলে কথা দেন। কিন্তু মামলার তিন মাস পেরিয়ে গেলেও তিনি আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করেননি।

তিনি আরো বলেন, মিথ্যা মামলার কারণে এখন আমার ও আমার পরিবারের সদস্যদের ঘুম হারাম হয়ে গেছে। সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান বলেন, মশিউর আমার সাথে প্রতারণা করেছে। তার বাবার নামেও ২০২০ সাল থেকে প্রতারণার মামলা চলমান রয়েছে। আজ থেকে ৩ মাস আগে প্রায় ৪ মাস সে জেল খেটেছে। আমার কাছে সে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। জমি দেওয়ার কোন চুক্তিপত্র কিংবা অন্য কোন এভিডেন্স আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্নান বলেন, আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছি। আমার লিখিত কোন ডকুমেন্ট নেই। সংবাদ সম্মেলনে মশিউর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পিতাসহ শতাধিক এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD