1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পূবালী ব্যাংকে রক্ষিত শেখ হাসিনার লকার জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ওই লকারে কী আছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে খোঁজ করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

ওই লকারে কী আছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে খোঁজ করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে রক্ষিত একটি লকার জব্দ করেছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

 

সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় রক্ষিত ওই লকারের নাম্বার ১২৮। বুধবার ওই লকার জব্দ করা হয়।’

 

ওই লকারে কী আছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে খোঁজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

একই ব্রাঞ্চে শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে সেভিংস অ্যাকাউন্ট-এর (সঞ্চয়ী হিসাব) সন্ধান পাওয়া গেছে। সেখানে ৪৪ লাখ টাকা আছে। এছাড়া, শেখ হাসিনার একক নামে এফডিআর আছে, যেখানে ১২ লাখ টাকা রয়েছে। 

 

সিআইসির ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা অন্যান্য ব্যাংকেও খোঁজ করছি। এটি তো কেবল একটিমাত্র ব্যাংকের পাওয়া তথ্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD