1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মসজিদে মলমূত্র নিক্ষেপ: জমি নিয়ে বিরোধের জেরে ধর্মীয় উপাসনালয়ে বর্বরোচিত হামলা ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২১ লক্ষ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার; একজন আসামী গ্রেফতার। দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf- ৫১ বোতল উদ্ধার। পলাতক-০১ (এক) এবং অজ্ঞাতনামা আসামী ৩/৪ জন মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় দুর্গাপুরে গণসচেতনতামূলক সমাবেশ ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

আফতাবুল ইসলাম মেহেরাব:

 

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার জার্সি উন্মোচন করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মের সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

 

তিনি আরও বলেন, ফুটবল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। মাঠে জয়-পরাজয় থাকবেই, তবে এর পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

হাইমচরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এমপি মানিক বলেন, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, জেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।

 

এ সময় হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD