1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

বিদ্যালয়ের মাঠে মার্কেট নির্মাণ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২০ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ ও বিদ্যালয়ের অর্থ ভাগ বাটোয়ারা করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধনে প্রায় দেড় শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

রোববার ( ১ মার্চ) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা বলেন, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ করেনি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করে, যারা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তারা আরও বলেন, এর আগে ২০২১ সালে বিদ্যালয়ের মাঠে একই জায়গায় অবৈধভাবে মার্কের নির্মাণ কাজ শুরু করেন। পরে আমরা মানববন্ধন করলে তারা মুচলেকা দিয়ে কাজ বন্ধ করেন। তবে তারা সেটি না মেনে আবার বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মার্কেট নির্মাণ করছেন।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ে এখন সব ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি, মাসিক পরীক্ষাসহ সবকিছুতেই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়ালেখা করে তবে আমাদের সবার থেকে বেশি অর্থ নেওয়া হয়। এছাড়াও শিক্ষকরা বিদ্যালয়ের মাঠে কয়েকটি ফলজ গাছ ছিলো সেগুলো কেটে বিক্রি করেছে। বিদ্যালয়ের জায়গায় কয়েকটি দোকান থাকলেও তারা সেটির জামানত ও ভাড়া তুলে ভাগবাঁটোয়ারা করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত মার্কেট নির্মাণ বন্ধ করে এরসাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, আমার বিদায়ের সময় হয়েছে আগামী ৩ তারিখে বিদায় নিবো। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষক মিলে সেটি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD