1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

ভারতে মৃত্যু হওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের ভিপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ ২ মার্চ সোমবার দুপুর ১২ টায় টাঙ্গাইল হ্যালিপ্যাড চত্বরে প্রথম জানাজা এবং বিকেল ৩ টায় নিজ গ্রাম সখীপুর উপজেলার বেড়বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়।

‎জানাজা নামাজে অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, নিহতের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে বেনাপোল হয়ে নিহতের লাশ আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে এসে পৌঁছায়।

‎উল্লেখ্য, শুক্রবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD