1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মো শারদী মোল্লা নয়া কন্ঠ ডেক্সঃ

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার সকালে ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযথ মর্যাদায় অভ্যর্থনা জানাবেন।

 

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে।

পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়াসহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা চাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পররাষ্ট্রসচিব আরও বলেন, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

 

পররাষ্ট্রসচিব জানান, বৈঠক শেষে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতাবিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়গুলো এখনো আলোচনাধীন।

বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিদলও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

 

সোমবার (২৪ নভেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা তাঁকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD