1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।         

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১ মার্চ) রাতে নগরীর দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ সিয়াম ইসলাম (২৭), পিতা- মোঃ নুর আলম, সাং- দাশপুকুর বউ বাজার।২. মোঃ রশিদ মিয়া (৪৫), পিতা- মৃত মনতাজ মিয়া, সাং- নতুন বিল সিমলা। উভয়েই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাসিন্দা।

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ৭:৪০ ঘটিকায় দাশপুকুর রেললাইন সংলগ্ন মেসার্স মনি কন্সট্রাকশন এর ডকইয়ার্ড মাঠে অভিযান চালায় র‍্যাব।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট: ২২৯৯ পিস

ইয়াবা: ২১৫ পিসগাঁজা: ৮০ গ্রামনগদ টাকা: ২২০০/উদ্ধার  করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ মাদক নিজেদের কাছে রেখেছিল।

র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD