1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলিসহ ঢাকা যাওয়ার সময় মুন্না মন্ডল (২২) নামে এক যুবক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে মুন্না নামে এক যুবক গ্রেপ্তার করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশী করে দুটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মুন্না জানিয়েছেন প্রতিটি অস্ত্র ১০ হাজার টাকা করে চুক্তিতে সে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকার নবীনগর নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD