1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের সুরক্ষায় ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত সরাসরি রোদে বা খোলা আকাশের নিচে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

​যদি কোনো কোম্পানি বা নিয়োগকর্তা এই আইন অমান্য করে, তবে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) এর নিয়ম অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

​আইন অমান্য করলে কী কী জরিমানা বা শাস্তি হতে পারে। বড় অঙ্কের আর্থিক জরিমানা যেমন প্রতি একজন শ্রমিকের বিপরীতে এই আইন অমান্য করার জন্য ১০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। (শ্রমিকের সংখ্যা যত বেশি হবে, জরিমানার পরিমাণও তত গুণ বৃদ্ধি পাবে)।
​প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হতে পারে, বারবার বা বড় ধরণের আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কাজের সাইট বা পুরো প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
​এই অপরাধটি কোম্পানির ‘নিটাকাত’ বা সৌদাইজেশন কমপ্লায়েন্স রেকর্ডে যুক্ত করা হয়। ফলে পরবর্তীতে কোম্পানির নতুন কাজের পারমিট, ভিসা বা কোটা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে।

​এই নিয়মের বাইরে থাকবে
​জরুরি সেবা যেমন— তেল, গ্যাস, বিদ্যুৎ বা পানির লাইনের জরুরি মেরামত কাজের সাথে যুক্ত কর্মীরা।

তবে সে ক্ষেত্রেও নিয়োগকর্তাকে অবশ্যই তাদের পর্যাপ্ত ঠাণ্ডা পানি, ছায়া এবং সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD