1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারাতে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়: রাসিক প্রশাসক শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ নড়াইলের কালিয়ায় নিহত দুই নেতার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী; পরিবারের প্রতি সমবেদনা,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং ১৫৫ জন আটক। গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কৃষ্ণপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা এম এ মালিক

চাঁদপুরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে তিন সেতু নির্মাণের অনুমোদন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

সজীব খান, চাঁদপুর:

 

চাঁদপুর সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

 

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এ সময় তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু, চরমেয়াশা সংযোগ সেতু এবং ডাকাতিয়া খালের ওপর বাইপাস সেতু।

 

প্রকল্প অনুযায়ী, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মিত হলে চাঁদপুর সদরের সঙ্গে মতলব উত্তর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি চাঁদপুর থেকে সড়কপথে ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৭০

 

কিলোমিটার কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার দীর্ঘ চরমেয়াশা সংযোগ সেতু নির্মাণ করা হবে। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ স্থাপনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন এলাকাবাসী।

 

অন্যদিকে, চাঁদপুর শহরের যানজট নিরসনে কালীবাড়ি থেকে তালতলা পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়কের ডাকাতিয়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, এ বাইপাস সড়কের প্রায় দুই কিলোমিটার অংশের কাজ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সেতু তিনটি নির্মিত হলে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্য পরিবহন, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে চাঁদপুর সদর ও হাইমচরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD