1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত আল কোরআন শরীফ

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত আল কোরআন শরীফ

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজের পাশে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এসময় আগুনে ১টি বসত ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।সব আগুনে পুড়ে ছাই হলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়।শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, পৌরসভার আরামনগর গ্রামের বাবুর্চি তবারক আলী একটি টিনসেট বাসায় ভাড়া থাকতেন। শনিবার দুপুরে তবারক আলী পাশ্ববর্তী একটি বাসায় কাজ কারছিল।এসময় তার বাসা থেকে দুজন লোক বের হতে দেখে।এর কিছুক্ষন পরই বসত ঘরে আগুন দেখতে পান তিনি।মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা,ও নতুন ভবনের জন্য রাখা জিনিস পত্র পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত তবারক আলী।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন,দুপুর ২টার দিকে আগুন লাগার সংবাদ পাই।পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।অগ্নিকান্ড সংঘটিত হওয়ার কারন জানার চেষ্টা চলছে।এ অগ্নিকান্ডের প্রায় ৮ /৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD