1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে স্বর্ণালঙ্কার, নগদ টাকা মটর সাইকেল সহ চোর চক্রের দুই সদস্য আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

 

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে স্বর্ণালঙ্কার, নগদ টাকা মটর সাইকেল সহ চোর চক্রের দুই সদস্য আটক।

রাজবাড়ী প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ১৬ ভরি ৯ আয়না রুপা চোরাই অলংকার নগদ ৪১,০০০/-টাকা, চোরাই মোবাইল সেট, মটর সাইকেল সহ আটক চোর চক্রের দুই সদস্য।

রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য ১৪-০৯-২০২৩ খ্রিঃ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর রেল গেইট সংলগ্ন জনৈক রহিম শেখ, পিতা-মৃত শুকুর আলী শেখ এর রিক্সার দোকানের সামনে মহাসড়কের উপর আকস্মিক ভাবে চেকপোষ্ট ডিউটি করাকালিন আসামী ১। মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন (২৭), পিতা-ইস্রাফিল শেখ, মাতা-আদুরী বেগম, সাং-কিশোরদিয়া, ২। মোঃ সুমন মাতুব্বর (২৫), পিতা-বাদল মাতুব্বর, মাতা-রেবা বেগম, সাং-দামেরচর উভয় থানা-রাজৈর, জেলা-মাদারীপুরদ্বয়কে তাদের চালিত মোটর সাইকেল থামাইয়া চেক করা কালে তাদের হেফাজত থেকে চোরাইমাল ১৬ ভরি ০৯ আনা পরিমান রুপার অলঙ্কার, নগদ ৪১,০০০/- টাকা, তিনটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য আসামীদ্বয় পেশাদার চোর চক্রের সদস্য। ধৃত আসামী মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন এর বিরুদ্ধে পূর্বে সিধেল চুরি,অস্ত্র মামলা সহ ০৪ টি মামলা এবং আসামী সুমন মাতুব্বর এর বিরুদ্ধে সিধেল চুরি, চুরি, অন্যান্য, মাদক সহ ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD