1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহীর দূর্গাপুরে জাসাস’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১২ বার পঠিত

রাজশাহীর দূর্গাপুরে জাসাস ‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা  জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ফেব্রয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে দূর্গাপুর জিয়া চত্বরে  অস্থায়ী কার্যলয়ে কর্মী সম্মেলন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে দূর্গাপুর পৌর ও উপজেলা আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়।

এতে আক্তারুল আরেফিনকে সভাপতি ও শাহেদ হোসেন রাজুকে  সদস্য সচিব করে উপজেলা কমিটি  ও রাশেদুর রহমানকে সভাপতি এবং  কোরবান আলীকে সদস্য সচিব করে পৌর কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  ইমন আহমেদ সুমনের সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাসাস এর সভাপতি মুন্সি মোহাম্মদ আবুল কালাম আজাদ।  এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি তৌফিক আহসান টিটু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ।  দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জারজিস আলী,  সাবেক পৌর কাউন্সিলর হায়দার আলী, উপজেলা যুবনেতা রবিনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD