1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ

আল আমিন স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন নকশী বিওপি’র অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী হালচাটি এলাকা থেকে ওইসব মদ জব্দ করে বিজিবি।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বাংলাদেশ-ভারত সীমানা পিলার ১১০১ থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হালহাটি এলাকায় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ অবৈধভাবে পাচারের চেষ্টা করে। খবর পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নকশী বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় মদ আটক করে।

তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীগণ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগত্র থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD