1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

সাবেক পুলিশ সদস্য শাহীন মোল্যা চলে গেলেন না ফেরার দেশে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

সাবেক পুলিশ সদস্য শাহীন মোল্যা চলে গেলেন না ফেরার দেশে

শিমুল তালুকদার সদরপুর ঃ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহীন মোল্যা (৫৩) আর নেই। তিনি চলে গেছেন না ফেরার দেশে। মরহুমের পারিবারিক সুত্র থেকে জানা গেছে, শাহীন ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে ঢাকার রায়েরবাগ কদমতলি এলাকায় ভারাকৃত বাসায় ঘুমের মধ্যেই ষ্টক করেন। তখন তাকে দ্রত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সন্ধ্যা ৬ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। আজ ২৫ ডিসেম্বর মরহুমের নিজ বাড়ি সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামে নামাজে জানাজা শেষে শৌলডুবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সহ বহু আত্বিয় স্বজন রেখে গেছেন।

মরহুম শাহীন মোল্যা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের অবশর প্রাপ্ত পুলিশ মৃত আব্দুল কুদ্দুস মোল্যার পুত্র। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ব্যক্তি জীবনে শাহীন মোল্যা ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্ম জীবনে দীর্ঘ ৩৬ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে ২০২৩ সালে অবসর গ্রহন করেন।

শাহীন মোল্যা ব্যক্তি জীবনে ছিলেন সদালাপী ও মিষ্টভাষী। এলাকায় গেলে বন্ধু বান্ধব, আত্বিয় স্বজন, এবং এলাকাবাসীদের সুন্দর আচরণ করতেন। তাঁর অকাল মৃত্যুতে শৌলডুবী গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
শাহীন মোল্যার মৃত্যুতে মরহুমের নিজ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন “বাংলাদেশ প্রেসক্লাব” সদরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদার।
সাধারণ সম্পাদক মোঃ সোবাহান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD