1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক ব্লক বাটিক প্রিন্টে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত
বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক ব্লক বাটিক প্রিন্টে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আক্কাস আলী খান
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর)সকালে  সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ৭ দিন ব‍্যাপী এ প্রশিক্ষণ কোর্সের ব‍্যবস্থা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
 সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা এস,এম, খায়রুল আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যাক্ষ( অবঃ) মীর মশাররফ হোসেন কলেজ সোনাপুর,  জনাব মোঃ মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক, সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টা, অলংকারপুর।
 এসময় আরও উপস্থিত ছিলেন ,দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক রাজবাড়ী কন্ঠেের বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল খান, ডেইলি পোস্টের রাজবাড়ী প্রতিনিধি আক্কাস আলী খান  প্রমূখ।
প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, গ্রামীণ ৩০ জন যুব মহিলাদের অংশগ্রহণে ৭ দিন ব‍্যাপী পোষাক তৈরি, নকশিকাঁথা এবং ব্লক  ও বাটিক প্রিন্টিং কাজের উপর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলায় আমাদের উদ্দেশ্য। আশা করি এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বাস্তবে তারা স্বাবলম্বী হবে।
৭ দিন ব‍্যাপী এ প্রশিক্ষণের বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় রয়েছে বালিয়াকান্দি যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD