1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

দিনাজপুরে ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

দিনাজপুরে ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮ঘটিকায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের কৌশিক রায় (মাষ্টার) এর পুত্র মাধব রায় (২৪) ও শাশারপুর (আলালপুর) গ্রামের মাধব রায় এর পুত্র দিপু রায় (৩০)।
তাদের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুইজনে খাটি খেজুর গুড় সংগ্রহের জন্য সেই খেজুর বাগান মেলার উদ্দেশ্যে বেরিয়ে যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ ফাঁয়ার সার্ভিসের কর্মীরা জানান, “ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুরবাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাধব রায় (২৪) নিহত হয় এবং গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী দিপু রায় (৩০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান”।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD